বাগেরহাটে নিজের নছিমনেই প্রাণ গেল গাছ ব্যবসায়ীর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজের নছিমনে প্রাণ হারালেন গাছ ব্যবসায়ী সুজন মোল্লা (৩৮)। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্লে যায় গাছ বোঝাই নছিমন। সেই গাছের নিচে চাপা পড়েই ঘটনাস্থলে মৃত্যু হয় সুজন মোল্লার।
এঘটনায় আহত হয়েছেন রিয়াদ (৩৫) নামে তার এক শ্রমিক। তাকে ভর্তি করা হয়েছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি এলাকার ছুটাখান বাজারের পাশে ঘটে এই দুর্ঘটনা।
নিহত সুজন মোল্লা রাযেন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। তিন মাস আগে সৌদি থেকে ফিরে প্রবাসি সুজন মোল্লা একটি নছিমন কিনে গাছের ব্যবসা শুরু করেছিলেন তিনি। নছিমনটির চালকও ছিলেন তিনি নিজেই। তার স্ত্রী ও আট বছরের একটি কন্যা সন্তার রয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে রাজাপুর বাজার থেকে গাছ বোঝাই করে উপজেলার গাজির ব্রিজ নামক এলাকায় যাচ্ছিলেন সুজন মোল্লা। পথিমধ্যে ছুটুখার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় গাছ বোঝাই নছিমনটি। তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে। তবে দুঘটনা ও মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।






















