ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাব চাইল স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ রোববার বিকেল ৫টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলা ও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ থাকায় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। বদ্ধ ও ছোট কক্ষে পর্যাপ্ত বায়ু চলাচল না থাকায় নবজাতকদের জীবনঝুঁকি আরও বেড়ে যায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনে অবহেলা, যথাসময়ে তদারকির অভাব এবং হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভবনটির পরিবেশ হাসপাতাল পরিচালনার জন্য উপযুক্ত নয়।

গত ১ জুন ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। পরে কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে হাসপাতালের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও বলেন, “নবজাতকদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে দেশের সব হাসপাতাল সতর্ক হয়।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাব চাইল স্বাস্থ্য মন্ত্রণালয়

সংবাদ প্রকাশের সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬