ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমিরাতের

শহিদুল ইসলাম দইচ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, আধুনিকায়ন এবং সম্প্রসারণে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। বৃহস্পতিবার (৪ জুন) ঢাকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী।

প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় জ্বালানি নিরাপত্তা, এলএনজি বাণিজ্য, বিদ্যুৎ গ্রিড আধুনিকীকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম নির্ভরযোগ্য উৎস। বিশ্ববাজারে জ্বালানির মূল্য অস্থিরতা ও সরবরাহ সংকট মোকাবিলায় সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

তিনি এলএনজি বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের অস্থিরতা কমানো, বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড আধুনিকীকরণ, কার্বন নিঃসরণ হ্রাস, স্বয়ংক্রিয় সাব-স্টেশন স্থাপন এবং সমুদ্রবন্দরের কাছে জ্বালানি বাঙ্কারিং সুবিধা গড়ে তুলতে ইউএইর সহযোগিতা কামনা করেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের গ্রিন হাইড্রোজেন উৎপাদনে সাফল্যের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশও ধীরে ধীরে সার কারখানা ও ভারী শিল্পগুলোকে প্রাকৃতিক গ্যাসনির্ভর উৎপাদন থেকে গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়াভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা করছে। এ খাতে বিনিয়োগ ও কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

জবাবে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে তার দেশের আগ্রহের কথা তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। একই সঙ্গে বাংলাদেশ-আমিরাতের ঐতিহাসিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং ইউএই দূতাবাসের কর্মকর্তা আলতাপ হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানি খাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আমিরাতের

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬