ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুন) ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন এক যাত্রা শুরু করেছে। এমন সময় একটি মহল বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী নির্বাচিত হওয়া দেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এর মাধ্যমে আগামী এক বছর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফোরামে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাস অতিক্রম করেছে। এত অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব না হলেও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি জনগণের কাছে ধৈর্য ও সহযোগিতা কামনা করেন।

যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দিতে পারে। তাই তরুণদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি রুহিয়া অঞ্চলের নারীদের আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করার আহ্বানও জানান।

বক্তব্যের এক পর্যায়ে গত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচির মতো বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের স্বার্থে এ উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬