ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসি নিয়োগ ঘিরে ডুয়েট শাটডাউন, অচল ক্যাম্পাস

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছে। এতে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৯ মে) আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

আন্দোলনের অংশ হিসেবে এর আগে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ঘটনার পর অজ্ঞাতপরিচয় প্রায় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আন্দোলনকারীরা তিন দফা দাবি জানিয়েছেন—নবনিযুক্ত ভিসির নিয়োগ বাতিল, ডুয়েটের নিজস্ব শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ, সংঘর্ষে জড়িতদের বিচার নিশ্চিত করা।

নবনিযুক্ত উপাচার্য সোমবার দায়িত্ব গ্রহণ করলেও শিক্ষার্থীদের বাধার মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন।

এদিকে ক্যাম্পাসে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি বক্তব্য ও বিবৃতি সামনে এসেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনীতি বরদাশত করা হবে না।

বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গাজীপুর সদর থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিসি নিয়োগ ঘিরে ডুয়েট শাটডাউন, অচল ক্যাম্পাস

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬