ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বস্তায় মিলল গৃহশিক্ষিকার মরদেহ, স্বামী-স্ত্রী ৩ জন আটক

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে সদর পৌরসভার ৯নং ওয়ার্ডের চৌকাপাড়া এলাকায় মোসা. সুমি খাতুনের (২৮) বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম বেগম সদর উপজেলার নামো শংকরবাটি উজ্জ্বলপাড়ার মোসাদ্দেক হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বাড়ির ভেতরে বস্তাবন্দি অবস্থায় মরদেহ দেখতে পেয়ে বাড়ির মালিক রুবেল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাতেন। তিনি সুমি খাতুনের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী মিথীলাকে পড়াতে নিয়মিত ওই বাড়িতে যেতেন। সোমবার সকালে প্রাইভেট পড়াতে গিয়ে এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাননি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উদ্ধারকৃত মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সুমি খাতুন, তার স্বামী রুবেল ও স্বর্ণের দোকানদার দীপক চন্দ্রকে আটক করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সুমি খাতুনের সোনা-দানার প্রতি অতি লোভ রয়েছে। তার বিরুদ্ধে আগেও কয়েকজন নারীকে জুস খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, স্বর্ণালংকার ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এদিকে, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া পুলিশের ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বস্তায় মিলল গৃহশিক্ষিকার মরদেহ, স্বামী-স্ত্রী ৩ জন আটক

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬