ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি, ২৩ মে খোলা থাকবে অফিস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে সাত দিনের ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত টানা ছুটি থাকবে।

তবে একই প্রজ্ঞাপনে আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ওই দিন অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ২৪ মে (রবিবার) অফিস চলবে এবং এরপর ২৫ মে থেকে শুরু হবে ঈদের ছুটি।

জরুরি সেবাগুলো ছুটির আওতার বাইরে

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট জরুরি পরিবহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা এবং এসব সেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ঈদের ছুটির আওতার বাইরে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি, ২৩ মে খোলা থাকবে অফিস

সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬