ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ধান খেতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলী থানা পুলিশ এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনের ধান খেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের মুকুন্দ বাইনে ধান খেতে এক নারীর (৫৫) মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। মঙ্গলবার বিকেলে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করা হয়েছে। ওই নারী শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি বলে জানান পুলিশ। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মালা হয়েছে।

হলদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হারুন অর রশিদ খাঁন বলেন, ওই নারীকে এলাকার কেউ চেনেন না। তিনি কিভাবে এখানে এসেছেন তা জানিনা।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। পরিচয় উদঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমতলীতে ধান খেতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬