ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদারের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের. রিকাদার। মতবিনিময় ও পরিচিতি সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান এবং গণমাধ্যমের সঙ্গে জেলা পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সামাজিক সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬