ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম পরিস্থিতিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি স্থগিত বা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, আপদকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সব প্রতিষ্ঠানে কর্মরতদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি স্থগিত বা বাতিল থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে হামের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোকে আলাদা ওয়ার্ড চালু, দ্রুত ভর্তি ও আইসোলেশন ব্যবস্থা জোরদারের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাম পরিস্থিতিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬