গভীর রাতে ঘরে ঢুকে ব্যবসায়ীকে হত্যা, স্ত্রীও রক্তাক্ত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
লনার কয়রায় ঘরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও।
রোববার (১৭ মে) রাত ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভবতোষ মৃধা ওই গ্রামের যশো মৃধার ছেলে। তিনি গিলাবাড়ি বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে ভবতোষকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁর স্ত্রীকেও কুপিয়ে আহত করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই ভবতোষের মৃত্যু হয়।
আহত স্ত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।






















