সংবাদ শিরোনাম ::
চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে তিনি দেশে পৌঁছান বলে বঙ্গভবনের প্রেস উইং নিশ্চিত করেছে।
গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়ে। পরে ১২ মে জরুরি ভিত্তিতে তার এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়।
চিকিৎসাটি যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে সম্পন্ন হয়। সেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম ও পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।




















