ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী টানা ১৩ দিন সার্বক্ষণিক সেবা চালু থাকবে ফিলিং স্টেশনগুলোতে।

সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত—ঈদের আগে সাত দিন এবং পরে পাঁচ দিনসহ মোট ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে।

ঈদ মৌসুমে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকার সাত দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। পাশাপাশি পোশাক শিল্পেও ধাপে ধাপে ছুটির ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

সংবাদ প্রকাশের সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬