ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘিতে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার  সিএসডি তে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। 

আজ (১৭ মে) রোজ রবিবার বেলা এগারো ঘটিকায় সময় আদমদীঘি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। 

আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আদমদীঘি উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ আলী সরদার স্বপন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার, সান্তাহার কেন্দ্রীয় সংরক্ষণাগার তথা সিএসডির ব্যবস্থাপক তারিকুল ইসলাম ও দেশের সবচেয়ে বড় লোকাল সংরক্ষণাগার তথা সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার জানান, চলতি বোরো সংগ্রহ-২৬ মৌসুমে কৃষক পর্যায় থেকে ৩৬ টাকা কেজি দরে এক হাজার ১৭০ মেট্টিক টন ধান ও  এক শত তিনটি চাউল কলের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে প্রায় ১৫ হাজার মেট্টিক চাল ক্রয় করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আদমদীঘিতে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬