আদমদীঘিতে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সিএসডি তে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ (১৭ মে) রোজ রবিবার বেলা এগারো ঘটিকায় সময় আদমদীঘি উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে ধান-চাল সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের মনিটরিং কমিটির সভাপতি মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আদমদীঘি উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সান্তাহার চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ আলী সরদার স্বপন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার, সান্তাহার কেন্দ্রীয় সংরক্ষণাগার তথা সিএসডির ব্যবস্থাপক তারিকুল ইসলাম ও দেশের সবচেয়ে বড় লোকাল সংরক্ষণাগার তথা সান্তাহার এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাশার জানান, চলতি বোরো সংগ্রহ-২৬ মৌসুমে কৃষক পর্যায় থেকে ৩৬ টাকা কেজি দরে এক হাজার ১৭০ মেট্টিক টন ধান ও এক শত তিনটি চাউল কলের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে প্রায় ১৫ হাজার মেট্টিক চাল ক্রয় করা হবে।






















