ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী মামলায় শামীম ওসমানসহ ১২ আসামি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন। অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আসামিপক্ষের ডিসচার্জ (অব্যাহতি) আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় আদালত নিয়োজিত আইনজীবীরা তাদের পক্ষে শুনানি করেন।

আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে শামীম ওসমানসহ ১২ জনকে মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রাথমিক কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। তাই তাদের অব্যাহতির আবেদন জানানো হয়।

অন্যদিকে প্রসিকিউশন পক্ষ এ আবেদনের বিরোধিতা করে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, স্টেট ডিফেন্স আইনজীবী তার বক্তব্যে “জুলাই গণঅভ্যুত্থানকে কথিত” উল্লেখ করেছেন এবং অভিযোগের বাইরেও বিষয় যুক্ত করেছেন, যা গ্রহণযোগ্য নয়।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ৫ মে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য করেন।

মামলায় শামীম ওসমান ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, ডিবিসি টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু ও কামরুল হাসান মুন্না, আওয়ামী লীগের সাবেক নেতা শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু এবং ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

প্রসিকিউশনের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই চাষাড়া, ফতুল্লা ও সাইনবোর্ড এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জন নিহত হন। ২১ জুলাই ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব এবং ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসান নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে ১৯ জানুয়ারি ট্রাইব্যুনাল ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানবতাবিরোধী মামলায় শামীম ওসমানসহ ১২ আসামি

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬