ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় আসছে নীতিমালা, লাইসেন্স-নিবন্ধনের উদ্যোগ ৯২ ঢাবি শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৩ সদস্যের কমিটি মেট্রোরেলের রাতের শেষ ট্রেন ছাড়বে ১১টায় রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী, বৈধতা মিলবে ১৬ আগস্ট ঠাকুরগাঁওয়ে চালু হলো ই-বেইল বন্ড, কমবে জামিনের ভোগান্তি দিল্লির দুই আমন্ত্রণ, তারেক রহমান কি শেষ পর্যন্ত ভারত যাবেন? রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট তৃণমূল থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে নতুন অধ্যায়

৪৫তম বিসিএসের ফল প্রকাশ, জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৮ জুন) পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

পিএসসি জানায়, পরীক্ষায় মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় পাস করেন ১২ হাজার ৭৮৯ জন।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন–ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৪৫তম বিসিএসের ফল প্রকাশ, জানবেন যেভাবে

সংবাদ প্রকাশের সময় : ১১:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫