ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

সোহরাব হোসনে সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। পরে জেলা প্রশাসক আফিয়া আখতার মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ দাবিতে একটি স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর ইটভাটা মালিকেরা।

আরও পড়ুন : মা ও নবজাতকের মৃত্যু: ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজশাহী কোর্ট চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির রাজশাহী জেলা শাখার আয়োজনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ বলেন, ইটভাটা বন্ধ হলে দেশের প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন, যা তাদের জীবিকার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে। তারা হুঁশিয়ারি দেন, সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে অনেক শ্রমিক আত্মহত্যার মতো পথ বেছে নিতে বাধ্য হবেন।

আরও পড়ুন : মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে

বিক্ষোভ শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি,রাজশাহী জেলা শাখার সভাপতি সাদরুল ইসলাম সভাপতিত্ব করেন। তিনি জানান, জেলা প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং ইটভাটা ভাঙচুর, ভ্রাম্যমাণ আদালত ও জরিমানা বন্ধের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত বন্ধসহ ৭ দফা দাবি জানায়। অভিযান বন্ধ না হলে আগামী ২৫ মার্চ থেকে পরবর্তী ১৫ দিন সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইটভাটায় অভিযান বন্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫