ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

ছয় বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ, খবর শুনে বাবার মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ভিকটিমকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পর আশঙ্কাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে এ ঘটনায় জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ররিবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশায় এ ঘটনা ঘটে।

এর আগে এই ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আটককৃতরা হল-বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার পুত্র নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার পুত্র শামীম মিয়া (১৫)।

hh 1

পুলিশ জানায়, গত রোববার বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এক পর্যায়ে ওই শিশুটিকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের শোর-চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে আশঙ্কা জনক অবস্থায় তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাড়াষি অভিযান চালিয়ে নোফায়েল মিয়া ও শামীম মিয়াকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে ভিকটিমের মামা জানান, ধর্ষণে শিকার শিশুটির পিতা (৫০) বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল। রোববার বিকেলে তার মেয়ের এই ঘটনা শুনার পর থেকে সে আরো অসুস্থবোধ করতে থাকে। এক পর্যায়ে সোমবার সকাল ১১টায় সে মৃত্যুবরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছয় বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ, খবর শুনে বাবার মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১১:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫