ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

ইউএনও কার্যালয়ের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মনিরামপুরে কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে 

মারধরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মনিরামপুর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারের সামনে এ  মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় মনিরামপুর উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ মিনারের সামনে মানববন্ধন শুরু হয় এবং বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে। মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউএনও নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম। তাঁরা শাহীন আলমকে মারধরের প্রতিবাদ এবং হয়রানিমুক্ত সুষ্ঠু কর্ম পরিবেশে কাজ করার দাবি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও কার্যালয়–সংলগ্ন শহীদ মিনারের সামনে তাঁকে মারধর করা হয়।

এই অভিযোগ অস্বীকার করে মোতাহারুল ইসলাম বলেন, শাহীন আলমের সঙ্গে ওই ধরনের ঘটনা ঘটেনি। তাঁর সঙ্গে মুঠোফোনে কোনো কথাই হয়নি। অভিযোগটি মনগড়া।

শাহীন আলম বলেন, ‘গতকাল অফিস শেষে বিকেলে অফিসের সামনের শহীদ মিনারে দাঁড়িয়ে অফিস সহকারী ও সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম। এ সময় সাইফুলের মুঠোফোনে মোতাহারুল ইসলামের কল আসে। তাঁর সঙ্গে কথার একপর্যায়ে সাইফুল বলে ওঠেন, “শাহীন আমার সামনে আছে।” তখন মোতাহারুল আমার সঙ্গে কথা বলতে চাইলে সাইফুল আমাকে মুঠোফোনটি ধরিয়ে দেন।’

শাহীন আরও বলেন, ‘মোতাহারুলের সঙ্গে আমার আগে কখনো কথা হয়নি। ফোন ধরতেই তিনি আমাকে গালমন্দ করতে থাকেন। আমি প্রতিবাদ করলে নানা হুমকি দিয়ে আমার অবস্থান জানতে চান। আমি অফিসের সামনে থাকার কথা বললে তিনি ফোন কেটে দেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু ভাইকে কল করি। কথা বলা শুরু করলে দেড় থেকে দুই মিনিটের মধ্যে মোতাহারুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন আমাদের কাছে আসেন। তখন তাঁর সঙ্গে থাকা রিপন সরদার আমার মাথায় থাপ্পড় মারেন। অন্যরা ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়া করতে থাকেন। আসাদুজ্জামান মিন্টু ভাই মুঠোফোনে কথা বলার পর তাঁরা সেখান থেকে চলে যান।’

মনিরামপুরের ইউএনও নিশাত তামান্না বলেন, শাহীন আলমকে মারধরের ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদে কর্মরত সবাই একত্রিত হয়ে মানববন্ধন করেছেন। আমরা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য হয়রানিমুক্ত সুষ্ঠু কর্ম পরিবেশ দাবি জানিয়েছি।

ইউএনও আরও বলেন, আমরা এখনো মামলায় যাইনি। ডিসি স্যারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করছি একটা সিদ্ধান্ত আসবে। 

এদিকে শাহীন আলমকে মারধর করা মনিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রিপন সরদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী এবং সদস্য সচিব মো. মাসুদ গাজী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইউএনও কার্যালয়ের কর্মচারীকে মারধরের প্রতিবাদে মনিরামপুরে কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫