ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

রামপালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত -১৬

আবু-হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপালের ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক রক্তক্ষয়ি সাংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিএনপি সমর্থিত দুই গ্রুপ পক্ষে বিপক্ষে অবস্থান নিলে এ সাংঘর্ষের ঘটনায় ১৬ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।

খোজ নিয়ে জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে একটি মৎস্য আড়ৎ ও জমিজমা নিয়ে আঃ রাজ্জাকের ছেলে আওয়ামীলীগ নেতা সিদ্দিক শেখের সাথে আরজ আলী ও তার ভাই মহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল।

ঘটনার দিন বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টায় মৎস্য আড়তের সামনে উভয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের সাথে স্থানীয় বিএনপি সমর্থিতরা জড়িয়ে পড়ে। দুই পক্ষ লোহার রড, হাতুড়ী, লাঠি ও দা নিয়ে হামলা, পাল্টা হামলা করে। এতে ১৬ জন গুরুতর জখম হন। আহতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আল আমিন (৪০), আজমল শেখ (৪৩), শহিদ ব্যাপারী (৩৬), আবুল কালাম (৪০), বাবুল শেখ (৩৫), শামীম শেখ (২২), আহম্মদ আলী (৪২), ইসমাইল শেখ (৩৫), আশরাফ আলী (৫৫), তাহিদুল ইসলাম (৪০), হোসাইন শেখ (১৮), তারেক শেখ (৩৫), ফারুক হোসেন (৫৫) আবুল কালাম (৩০)। মহিদ শেখ (৫০)। বাকীদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এবিষয়ে রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব বলেন, আমাদের লোকজনের উপর হামলা হয়েছে। আমাদের ১০/১২ জনকে কুপিয়ে ও হাতুড়ী -রড দিয়ে আঘাত করে পা ভেঙ্গে দিয়েছে। আমাদের ৭ জনকে খুমেক হাসপাতালে নেয়া হয়েছে। আমার বাড়ীঘর ভাংচুর করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আকোর উপর হামলা হয়েছে।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সাথে কথা হলে তিনি বলেন, আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। ভাগার আকো ঝামেলা করছে। সে লোকজন নিয়ে রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারির পিতার দোকান ভাংচুর ও তার পিতাকে মারপিট করেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোঃ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। ঘটনাস্থলে ফোর্স মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি সেলিম রেজা।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামপালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত -১৬

সংবাদ প্রকাশের সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫