ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ

অন্তর্বর্তী সরকারের কাছে উদীচী মামলার পুনঃতদন্ত দাবি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ‘যশোর হত্যাকাণ্ড দিবসে’ আলোচকরা বলেছেন, উদীচী ট্রাজেডি মামলার পুনঃ তদন্ত করে দোষীদের বিচার করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার স্বল্পমেয়াদী হলেও রাজনৈতিক দলের সরকার নয়। সেই কারণে আমরা তাদের কাছে প্রত্যাশা করি, তারা যেন উদীচী মামলাটির পুনঃ তদন্ত করে, যাতে সাধারণ মানুষ অহেতুক হয়রানির শিকার না হন।
বৃহস্পতিবার (৬ মার্চ) উদীচী ট্রাজেডির ২৬ বছর উপলক্ষ্যে আয়োজিত স্মৃতিচারণকালে আলোচনাকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

আলোচকরা বলেন, ১৯৯৯ সালের ৬ মার্চ যে নারকীয় ঘটনা ঘটে, তখন বাঙালি সংস্কৃতির দাবিদার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কিন্তু মামলায় যাদের আসামি করা হয় তারা তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের। এরপর ক্ষমতার পালাবদল হলে সেইসময়কার সরকার তাদের লোকজনকে বেকসুর করে প্রতিপক্ষকে ঘায়েল করতে সচেষ্ট হয়।

নেতৃবৃন্দ উষ্মা প্রকাশ করে বলেন, এই ২৬ বছর ধরে আমরা শুধু বিচার চেয়ে আসছি। আর ক্ষমতায় থাকা লোকজন তাদের ফায়দা লোটার হাতিয়ার করেছে মামলাটিকে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় আলোচনা করেন বীরমুক্তিযোদ্ধা অশোক রায়, সংগঠনের উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি, রজিবুল ইসলাম টিলন, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, শৈলেশ কুমার রায়, সোমেশ মুখার্জি, সুকান্ত দাস, নওরোজ আলম খান প্রমুখ।

নেতৃবৃন্দ ২৫ বছরেও ১০জন সাংস্কৃতিক কর্মী হত্যার বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ ও মামলার পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচার করার দাবি জানান বক্তারা।

এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের টাউন হল ময়দানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে উদীচী ট্রাজেডির কর্মসূচির সূচনা হয়। উদীচী কেন্দ্রীয় সংসদ, উদীচী যশোর সংসদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, সিপিবি যশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া সন্ধ্যা সোয়া ৭টায় একই স্থানে মোমবাতি প্রজ্বালন করা হবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের কাছে উদীচী মামলার পুনঃতদন্ত দাবি

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫