ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা বৃত্তি প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ৫২ জন শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের আয়োজন করে ঝিকরগাছার অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র।
বৃহস্পতিবার (০৬ মার্চ) সকালে ঝিকরগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ও বাবর আলী খাঁন (শিক্ষক) মেধাবৃত্তি-২০২৪ বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর মোছা. শিউলী খাতুন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহমদ ইকবাল রাজু ও পুরুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে আসা মা-বাবা, ভাই-বোন ও আতœীয় স্বজনরা। মোট বৃত্তিপ্রাপ্ত ৫২জন শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে রয়েছে ১৫জন ও ১৯জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।


























