বললেন ডা.ফিরজ মাহমুদ ইকবাল
কোন গায়েবি মামলা আর চলবে না
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এ্যাসাইনমেন্ট অফিসার ও শিবগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফিরোজ মাহমুদ ইকবাল বলেছেন, কিছু মামলাবাজ নেতা উপজেলার বিভিন্ন ধরনের মানুষ কে টার্গেট করে মিথ্যা মামলা দিয়ে অর্থ বানিজ্য করতেছে। যা আমি জানতে পেরেছি। বিএনপিতে দুর্বৃত্তায়নের কোন সুযোগ নেই! তাছাড়া আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই আমাদের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা যাতে আর না হয় যদি হয়,মিথ্যা মামলা থেকে কিভাবে উদ্ধার হতে হয় আমরা এটা ভালো করে জানি।
তার আগমন উপলক্ষে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মতিয়ার রহমান মতিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবিএম কামাল সেলিম, বিএনপি নেতা ডাঃ আশিক মাহমুদ ইকবাল, কেন্দ্রীয় যুবদল নেতা সোহানুর রহমান সোহান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আনোয়ার পারভেজ, শাহাদৎ হোসেন, জেলা ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী রিগ্যান, আলমগীর হোসেন প্রমূখ।
সংবর্ধনার পূর্বে ডাঃ ফিরোজ মহাস্থানে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার জিয়ারত ও পরে আলিয়ারহাট নিজ গ্রামে তার বাবার কবর জিয়ারত করেন।


























