ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

একমাস ধরে অবরুদ্ধ শরণখোলার গাউসুল হক পরিবার

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

oplus_0

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ একমাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাদাল গ্রামের মোঃ গাউসুল হক হাওলাদার (৭৫) ও তার পরিবার। প্রতিবেশী শহিদুল ইসলাম হাওলাদার পথ আটকে বেড়া দেওয়ায় অবরুদ্ধ অবস্থায় দিন কাটছে ওই পরিবারটির। এ অবস্থায় প্রশাসন ও দলীয় নেতাদের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী গাউসুল পরিবার।

গাউসুল হক জানান,বাড়ির জমি নিয়ে ভাইপো শহিদুল ও তার সাথে কয়েক বছর ধরে বিরোধ চলছিলো। এ নিয়ে স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বেশ কয়েকবার মাপও হয়েছে। তাতে তার ঘর থেকে রাস্তায় প্রায় তিনফুট জমি রয়েছে তার মধ্যে।

কিন্তু প্রতিবেশী শহিদুল ইসলাম তা না মেনে উল্টো তার ঘরের ভেতরে জমি পাবে বলে বেড়া দিয়ে চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছে। এ নিয়ে থানা পুলিশ ও স্থানীয়দের শরণাপন্ন হলেও কোনো প্রতিকার পাননি তিনি। তাই
এখনো অবরুদ্ধ অবস্থায় দিন কাটছে তাদের।

বিষয়টি নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলাম হাওলাদারের সাথে কথা বললে তিনি বলেন,গাউসুল হক তার জমির তিনফুট নিয়ে ঘর তুলেছে। এনিয়ে অনেক শালিস ব্যবস্থা হয়েছে তবুও তার জমি ছাড়ছেন না। তাই তিনি বেড়া দিয়ে রেখেছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল্লাহ বলেন,অবরুদ্ধ করে রাখার বিষয়টি তার জানা নাই। তবে,ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন,পথ আটকে কাউকে অবরুদ্ধ করে রাখা অন্যায়। থানায় অভিযোগ দিলে পুলিশ
নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একমাস ধরে অবরুদ্ধ শরণখোলার গাউসুল হক পরিবার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫