ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

গ্রিল ভেঙে সাংবাদিকদের বাড়িতে চুরি, স্বর্ণালংকার লুট

বাগেরহাট অফিস
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মানবকন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরানের বাড়িতে দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সাংবাদিক ইমরানের গ্রামের বাড়ি কচুয়া উপজেলার মঘিয়া রাজবাড়ী। বুধবার (২৫ ডিসেম্বর) রাতের কোন এক সময় বসত ঘরের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে তারা। এ সময় তারা ঘরের আলমারি ভেঙ্গে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান জানান, গ্রামের বাড়িতে আমার পিতা, মাতা ও ছোট ভাইয়ের স্ত্রী বসবাস করে। আমার ছোট ভাই সিঙ্গাপুর ও আমি বাগেরহাটে পরিবার নিয়ে বসবাস করি । বুধবার ছোট ভাইয়ের স্ত্রী বাড়িতে না থাকায় আমার পিতা মাতা রাতের খাবার খেয়ে তাদের রুমে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় তারা বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা দেশিও অস্ত্র দিয়ে আলমারি ভেঙ্গে ভিতরে থাকা ২ জোড়া স্বর্ণের কানের দুল, ১ পিস চেইন ও ৩পিস আংটি নিয়ে যায়। যার ওজন আনুমানিক তিন ভরি ও বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে।

তিনি আরো বলেন, গত কয়েক মাস ধরে কচুয়া উপজেলার মঘিয়াসহ আশ পাশের এলাকায় চুরি মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে । এজন্য এলাকার সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রিল ভেঙে সাংবাদিকদের বাড়িতে চুরি, স্বর্ণালংকার লুট

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪