ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সোহরাব হোসেন সৌরভ রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২৪) সকাল সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহীতে স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রæপকে নিয়ে এ আয়োজন করা হয়।

শুরুতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াস্পোরা প্লাটফর্মের বিভিন্ন দিক উপস্থাপন করেন। তিনি বলেন, আইডায়াস্পোরা একটি বৈশ্বিক প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মটি রাজশাহী অঞ্চলের মানুষদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের সহযোগিতার মেলবন্ধন ঘটাতে সক্ষম হবে।

সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র ন্যাশনাল কমিউনিকেশন কনসালটেন্ট সৌমিন শাহরিদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইডায়াস্পোরা সম্পর্কে তাদের নিজেদের মন্তব্য এবং মতামত তুলে ধরেন। যা ভবিষ্যতে ডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকর করতে ভ‚মিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪