ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কার্যালয়ের মধ্যেকার একটি ড্রেন থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি ড্রেন থেকে এসব ককটেল উদ্ধার করা হয়৷ তবে এই ঘটনায় কেউ আটক হয়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন। 

ওসি জানান, রবিবার সকালে পৌরসভা কার্যালয়ের মধ্যে থাকা একটি পানি নামার ড্রেন পরিস্কার করতে গিয়ে ককটেল দেখতে পায় পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলো উদ্বার করেছে। তবে উদ্বারকৃত ককটেলগুলো পরিত্যক্ত বলে দাবি ওসি রইস উদ্দীনের। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

এবিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন জানান, এবিষয়ে আমার জানা নেই। সকাল থেকেই বাইরে থাকায় এমন কোন তথ্য জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা থেকে চারটি পরিত্যক্ত ককটেল উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪