ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয় পেট্রাপোল ধরেই কি হাসিনা ফিরবেন? রুট খুঁজছেন আওয়ামী লীগের নেতারা ঝালকাঠিতে দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীর ফরম পূরণে যুবদল নেতার সহায়তা

শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৩৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য রাঙামাটিতে ২০২৪-২০২৫ অর্থ বছরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি ইফা’র মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গামাটি ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগের সেকশন অফিসার কৃষিবিদ মো. মুরশিদুল ইসলাম।

রাঙামাটি পার্বত্য জেলায় ১০টি উপজেলার ২০ টি স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ৬০ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে পুরস্কার ও সনদ পেয়েছেন। প্রতিযোগীরা ইসলামিক জ্ঞান, রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা, ক্বেরাত, হামদ নাত ও আযান এ অংশ নেন।

এসময় ইফা’র উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী শিক্ষার্থী ও অভিভাবকদের উদেশ্যে বলেন, পড়া-লেখার কোন বিকল্প নাই। আসলেই আমার এতোটাই ডিভাইস নির্ভর হয়ে গেছি যে, আমাদের পাঠ্যপুস্তক পড়ার সময় নাই। এর বাহিরেও যে অনেক জ্ঞানের ভান্ডার রয়েছে যা আমাদের জানা দরকার, শিখা দরকার। যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছো এবং যারা বিজয়ী। সবার সুযোগ আছে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করার। বিভাগীয় পর্যায়ে কেউ উত্তির্ন হয়। তাহলে তোমাদের জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। এজন্য আমি বলবো, ইসলামিক জ্ঞান ও সাধারণ জ্ঞানের বিষয়ে পড়ালেখা করতে পরো।

রাঙামাটিতে প্রত্যেকটা উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের সমৃদ্ধ পাঠাগার রয়েছে। সেখানে প্রচুর ইসলামি বই, সাধারণ জ্ঞানের বই-প্রচুর পরিমাণে আছে এবং একটি-দুটি করে জাতীয় পত্রিকাও রাখা হয়। সেখানে সময় করে গিয়ে পড়বা। এসময় তিনি বিজয়ীদের অভিনন্দন ও যারা বিজয়ী হতে পারেনি তাদের অনুপ্রেরণা দিয়ে জেলা ও বিভাগীয় পর্যায়ে তারা যাতে উত্তির্ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করতে পারে এই কামনা করেন।

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার মোজাম্মেল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার আবু বক্কর, মো. নাছির উদ্দীন, মো. মাঈনুল আলম মুবিন, মো. নুরুন্নবী, মো. জয়নাল আবেদীন, সালাহউদ্দীন আহমদ, মাওলানা আসহাদুল ইসলাম, মাওলানা মো. মিরাজ উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের সময় : ০৯:০২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪