ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

শনিবার (৩০ নভেম্বর) সকালে তিন মাস ১৪ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এরমধ্যে ১০টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক ছিল। এতে পাওয়া যায় ২৯ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দুই তলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়।

জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন সেনা সদস্য, ১৭ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার সদস্য, মাদরাসার ২৮২ শিক্ষার্থী, ৩৬ শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ কর্মকর্তা ও কর্মচারীসহ সাড়ে ৪০০ লোকজন গণনার কাজে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। গণনা শেষে সন্ধ্যা ৬টায় রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে ১৭ আগস্ট ৩ মাস ২৬ দিনে পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে পাওয়া যায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। এরপর চলতি ২০২৪ সালের ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৮ কোটি ২১ লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪