ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে ভিড়, চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, ফিরছেন গুলশানের পুরোনো ঠিকানায় মেয়াদ শেষের আগেই বিদায়, ইতিহাসে যেসব রাষ্ট্রপতি ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য ফের পরীক্ষার সুযোগ

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার, ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় একটি ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। বুধবার সকালে সুন্দরবনের হিরন পয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোষ্টগার্ডের নিয়মিত টহল জাহাজ ‘বিসিজি কপোতাক্ষ’র নাবিকরা ফিশিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেদের ধাওয়া করে আটক করে। পরে ভারতীয় ওই ফিশিং ট্রলারে থাকা ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলামে ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করা হয়। বৃহস্পতিবার সকালে আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তরের পর এদিন সন্ধ্যায় বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারা প্রেরণ করা হয়েছে। আটকৃত জেলেরা ভারতের দক্ষিন চব্বিশ পরগোনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তরের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারা প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, এরআগে গত ১৭ অক্টোবর বাংলাদেশের সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ তিনটি ভারতীয় ট্রলারসহ ৪৮জন ভারতীয় জেলেকে আটক করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার, ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৬ জেলে আটক

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪