ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

আত্রাইয়ে ১৫ বছর পর ৬ নভেম্বর বিএনপির কাউন্সিল

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আত্রাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। কাউন্সিল ঘিরে প্রার্থীরা দিন-রাত সমান করে ভোটারদের দারে দারে ঘুরে তাদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। শেষ সময়ে এসে দিচ্ছেন নানান প্রতিশ্রæতি। এদিকে কাউন্সিলারেরা প্রার্থীদের আচরনিক বৈশিষ্ট্য নিয়ে আলাপ চারিতার মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার লক্ষে ক্ষন গননা করছেন। পোষ্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা। সেইসাথে সকাল থেকে সন্ধা পর্যন্ত দলীয় ঘটনাবলী তুলেধরে উপজেলাজুরে প্রার্থীরা নিজেদের মত করে মাইকিং করাচ্ছেন। হোটেল-চা স্টল এবং বাজার গুলোতে চলছে ভোট ও প্রার্থীদের নিয়ে আলোচনা সমালোচনা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৬ নভেম্বর বুধবার আহসান উল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সারে নয়টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। ভোটে ৮ ইউনিয়ন কমিটির ৫৬৮ জন ভোটার ব্যালটের ম্যাধমে সভাপতি- সাধারন সম্পাদক এবং ২ জন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। নির্বাচনে সভাপতি পদে শেখ মো: রেজাউল ইসলাম (আনারস) ও এমদাদুল হক পিন্টু (চেয়ার) প্রতীক নিয়ে লড়ছেন।

সাধারন সম্পাদক পদে আব্দুল মান্নান সরদার (মাছ) কামরুজ্জামান চৌধুরী(ফুটবল) তসলীম উদ্দীন (মোরগ) এবং এসএম বেদারুল ইসলাম টিপু (ঘোড়া) প্রতীক নিয়ে ভোটের মাঠে রয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে শাহাজাহান আলী খান(মোটরসাইকেল) আবু বক্কর সিদ্দিক(মই) এসএম আব্দুল হাই লিটন(দোয়াত কলম) হাফিজুর রহমান (ছাতা) কামরুল হাসান(গোলাপ ফুল) এবং আব্দুস সালাম মন্ডল(কাপ পিরিচ) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়ছেন।

সড়েজমিনে ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, তাদের মধ্যে ভোট দান এবং পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারার এক ধরনের আনন্দ বিরাজ করছে। অনেকে বলছেন ১৬ বছর পর ভোট দিয়ে ভোটাধিকার জীবন শুরু করবেন।
নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের লক্ষে কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কাউন্সিল ঘিরে আইনশৃঙখলার প্রশ্নে কমিশন ও প্রার্থীগণ জানান, আইনশৃঙখলা পরিস্থিতি ভালো আছে এবং কোনরুপ অবনতি হবার সম্ভাবনা নাই।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জলিল চকলেট বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিকনির্দেশনা মেনে গনতান্ত্রিক প্রকৃয়ায় কাউন্সিলের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আ’লীগ সরকারের ভোটাধিকার হনন, ১৬ বছরের জুলুম-নির্যাতন সহ্যকরে নেতা- কর্মীদের মাঝে ভোট দিতে পারার এক ধরনের উৎফুল্লতা দেখা যাচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্রাইয়ে ১৫ বছর পর ৬ নভেম্বর বিএনপির কাউন্সিল

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪