ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

যশোরে শিক্ষার্থীদের চেয়ার-টেবিল দিলো স্বেচ্ছাসেবক দল

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার জন্য চেয়ার টেবিল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৪ শিশুর হাতে এ চেয়ার টেবিল তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। রাজনৈতিক অঙ্গসংগঠনের পক্ষে শিশু শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য আব্দুস সালাম আজাদ, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে শিক্ষার্থীদের চেয়ার-টেবিল দিলো স্বেচ্ছাসেবক দল

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪