ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সিলেটে বিজিবির অভিযানে ৫৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট)
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে প্রায় ৫৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে। ৪৮ বিজিবির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।

বিজিবি সূত্রে জানা যায়, ২৫ অক্টোবর (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৮০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ১১৯২ পিস ফেস ওয়াশ, ৫৭৬ পিস সাবান, ২১৫ বোতল মদ, বাংলাদেশী ৪৩১৫ কেজি রসুন, ৪০৫ কেজি শিং মাছ এবং অবৈধভাবে পাথর বহনকারী ট্রলি ১ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৭৫ হাজার ৮শত ৯০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে বিজিবির অভিযানে ৫৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সংবাদ প্রকাশের সময় : ১২:১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪