সংবাদ শিরোনাম ::
ইসলামপুর আগুনে দোকানসহ বসতঘর পুড়ে ছাই
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
জামালপুর ইসলামপুরে দুইটি স্থানে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে উপজেলার গোয়ালেরচর বোলাকিপাড়া বাজার ও নয়া বোলাকিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানাগেছে, বাজারের মোক্তার হোসেনের কাপড়ের দোকান থেকে প্রথম অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই পাশে থাকা একটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এর আগে রাত ১২ টার দিকে নয়া বোলাকিপাড়া এলাকায় ফকির আলীর পুত্র মঈন আলীর একটি বসতঘরে আগুনে পুড়ে যায়। এতে দোকান ঘর সহ বসত ঘরের অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি দোকান ও দুইটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়, প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।


























