ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

জেলে যেতে হবে না সাংবাদিক শফিক রেহমানকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান তিনি। এসময় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান।

পরে আদালত তার বিরুদ্ধে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। ফলে জেলে যেতে হচ্ছে না সাপ্তাহিক ‘যায় যায় দিন’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমানকে।

প্রজ্ঞাপন অনুযায়ী এক বছর পর্যন্ত স্থগিত থাকবে শফিক রেহমানের সাজা।এর আগে, ২০১৫ সালে ৩ আগস্ট পল্টন মডেল থানায় এ সংক্রান্ত মামলা দায়ের হয়।

২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানসহ পাঁচজনকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলে যেতে হবে না সাংবাদিক শফিক রেহমানকে

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪