ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়, সরকারের কাছে নাহিদের প্রশ্ন

যুবদল নেতা ব্রাজিল হত্যাকারীদের গ্রেফতার দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

অনন্ত সেলিম, বগুড়া
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাসী হামলায় নিহত কাহালু উপজেলার সামন্তহার গ্রামের সাবেক যুবদল নেতা ব্রাজিলের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে তার স্ত্রী মোছাঃ পপি বেওয়া সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে বগুড়া প্রেসক্লাবে তিনি এই সংবাদ সম্মেলন সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ জুন আমার স্বামী ব্রাজিলকে আসামী মোঃ আমিনুল ইসলাম, মোঃ সুলতান মন্ডল, মোঃ খরি দুলাল, মোঃ সাগর, মোঃ তানভীর, মোঃ আতিকুর, মোঃ সোহাগ, মোঃ আকতারুল মেম্বার, মোঃ রাজীব, মোঃ টিটন, মোঃ মঞ্জুরুল, মোঃ করিম, মোঃ রাজু, মোঃ সোহাগ, মোঃ সহিদুল ওরফে রেকা, মোছাঃ শিরিন আকতার নৃসংশভাবে খুন করে। আমার স্বামী জাতীয়তাবাদী মতাদর্শের হওয়ায় এবং আসামীগণ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ছত্র ছায়ায় থেকে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের সমর্থনে আমার স্বামীকে নৃশংস ভাবে খুন করিয়াছে।

অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া কাহালু থানায় আমার শ্বাশুরী মোছাঃ আনজুয়ারা বিবি একটি হত্যা মামলা দায়ের করে। যাহা কাহালু থানার মামলা নং- ১০।

পরবর্তীতে তরিঘরি করে আসামীর নাম বাদ পড়ায় এবং আসামীগণ পুলিশের সাথে যোগসাজস করে কিছু তথ্য বাদ দিলে আমার শ্বাশুরী উক্ত ঘটনাকে কেন্দ্র করে উল্লেখিত আসামীগণের বিরুদ্ধে জেলা বগুড়ার কাহালু থানার আমলী আদালতে গত ২৯ জুলাই সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে এবং বাদ পরা আসামিদের সংযুক্ত করে ১৯৭ সি/২০২৪ (কাহালু) মোকদ্দমা দায়ের করে।

বিজ্ঞ আমলী আদালত উল্লেখিত মোকদ্দমা দুইটি পাশাপাশি তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মোকদ্দমা দুইটি দায়ের করার পর হইতে উল্লেখিত আসামীসহ তাহাদের সহযোগী দস্যু প্রকৃতির লোকজন যথাক্রমে- মোঃ তারিকুল ইসলাম, ইমদাদুল, সাফি , আবুল, ওয়াহাবষ, ষ আমিনুর, ইউনুস, জিল্লু আসামীদের ছত্রছায়ায় থেকে আমাকে, আমার পরিবারের লোকজনকে, আত্মীয়- স্বজনকে ও উক্ত দুইটি মোকদ্দমায় সাক্ষীগণকে বিভিন্ন তারিখে ও সময়ে ভয়ভীতি ও দাবান, শাযান করিয়া আসিতেছে। আমার পরিবার পরিজন ও আত্মীয় স্বজন এবং আমাদের শুভাকাঙ্খিদের যেকোন সময় হত্যা করিয়া লাশ গুম করিয়া ফেলিবে। তাহাদের ভয়ে আমরা বাড়ীতে বসবাস করিতে পারিতেছি না। অন্যরে ভাড়া লইয়া দুর্বিসহ জীবন যাপন করিতেছি।

উল্লেখিত আসামীরা এবং তাহার দলবল প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমাদেরকে খুঁজিয়া বেড়াইতেছে এবং তাহারা দিবালোকে প্রকাশ্যে অস্ত্র সহ মহড়া দিতেছে। আমরা নিরুপায় হইয়া তাহাদের সান্নিধ্য হইতে অন্তরালে পালাইয়া বেড়াইতেছি। আমাদের জমা-জমি হইতে ফসল ঘরে তুলতে দিবে না বলিয়া বিভিন্ন লোকের কাছে প্রকাশ করিতেছে। উল্লেখিত বিষয়গুলি আমার শ্বাশুড়ীর বাদীত্বে দায়েরকৃত মোকদ্দমার তদন্তকারী কর্মকর্তার নিকট বারংবার বলা সত্বেও উক্ত মোকদ্দমার আসামীগণকে গ্রেফতার না করিয়া ঘটনার অন্তরালে আসামীদেরর নিকট হইতে সুবিধা হাসিল করিয়া তাহাদিগকে গ্রেফতার এড়াইয়া চলিতেছে। এই কারণে আসামীগণ অতি উৎসাহী এলাকায় অত্যন্ত দাপটের সহিত আধিপত্য বিস্তার করিয়া আসিতেছে।

তিনি বলেন, আমার একমাত্র পুত্র মোঃ ইসমাইল হোসেন (০৯ মাস) কে লইয়া আমি মানবেতর জীবন যাপন করিতেছি। আমার পরিবার এবং আত্মীয় স্বজন সহ আমার শ্বাশুড়ীর বাদীত্বে দায়েরকৃত মোকদ্দমার সাক্ষীগণ নির্বিঘ্নে ও স্বাধীন ভাবে আমার নিজ এলাকায় চলাফেরা ও বসবাস করিতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুবদল নেতা ব্রাজিল হত্যাকারীদের গ্রেফতার দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪