ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব মিলন ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি! দুর্নীতির কারণে নষ্ট হয়েছে সমবায় সমিতিগুলো: রাষ্ট্রপতি ষড়যন্ত্র মোকাবিলায় রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর নির্মাণের ধুলা আর কালো ধোঁয়ায় বিপর্যস্ত ঢাকার বাতাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির ওমরাহ শেষে ফেরা হলো না দেশে, সৌদিতে নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ শীত নামতেই সক্রিয় মানবপাচার চক্র, পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি মানুষ বাড়িতে সুগার মাপেন? খালি পেটে ও খাবারের পর মাত্রা কত থাকা উচিত কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে চাপে ট্রাম্প

ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি!

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাই উপজেলায় দুই শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির চিত্রায়ণ চলছিল।

এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট স্বেচ্ছাসেবক এবং আরও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এত কঠোর নিরাপত্তার ব্যবস্থা সত্ত্বেও বিপুল দর্শকের উপচে পড়া ভিড়ের সুযোগ নেয় সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র। অনুষ্ঠান চলাকালীন একের পর এক দর্শকের পকেট ও ব্যাগ থেকে মোবাইল ফোন উধাও হতে থাকে। অনুষ্ঠান শেষে জানা যায়, অন্তত ২০০টিরও বেশি মোবাইল ফোন চুরি গেছে।

চুরির শিকার অনেক ভুক্তভোগী তাৎক্ষণিকভাবে কালাই থানায় গিয়ে মৌখিকভাবে বিষয়টি জানান। তবে ছুটির দিন ও অতিরিক্ত ভিড়ের কারণে শনিবার জিডি সম্পন্ন না হলেও রোববার (৮ নভেম্বর) সকালে তারা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী বলেন, ‘অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী সরাসরি থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। তবে আমরা ধারণা করছি চুরি যাওয়া ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০টিরও বেশি হতে পারে।’

তিনি বলেন, ‘অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামের একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইত্যাদি’র অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরি!

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬