ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭ ষড়যন্ত্রকারীদের একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের পরাজিত শক্তিই ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের স্পনসর হলো ওয়ালটন হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু বিনা খরচে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি, আবেদন করবেন যেভাবে

৭ নভেম্বরের পরাজিত শক্তিই ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত শক্তিই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা যখন এক বিন্দুতে মিলেছিল, তখনই শেখ হাসিনার পতন নিশ্চিত হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে একটি শিক্ষা পাওয়া যায়—দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনীর মধ্যে অলিখিত এক ঐক্য গড়ে ওঠে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনতা এবং সশস্ত্র বাহিনী সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ড প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কেউ যদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস না করেন এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারেন, তাহলে অধস্তন কর্মকর্তারা তাঁর নির্দেশনা অনুসরণ করেন না।

তিনি আরও বলেন, ৭ নভেম্বর ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ নভেম্বরের পরাজিত শক্তিই ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬