ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রতিবাদের মুখে অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭ ষড়যন্ত্রকারীদের একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের পরাজিত শক্তিই ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অমিত নদী থেকে ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের স্পনসর হলো ওয়ালটন হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পঞ্চগড়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১১টায় জেলা অডিটোরিয়ামের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং বিএনপি নেতা আদম শফি। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় জীবনে দিনটি বিপ্লব ও সংহতির এক অনন্য প্রতীক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে সব ধরনের ভেদাভেদ ভুলে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সংহতি বজায় রাখা জরুরি। জাতীয় স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬