ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব মিলন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান রাজ এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম মিলন।

রোববার (৮ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির দুই সদস্যের নাম প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আপাতত দুই সদস্যের নাম ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে।

এদিকে, একই দিন সকালে পৃথক বিজ্ঞপ্তিতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠনের ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব মিলন

সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬