ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০, বাড়ল ৫ হাজার রাজনৈতিক হয়রানির ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী ট্রাভেল পাস ও পাসপোর্ট—দেশে ফেরার পথ কতটা জটিল? আওয়ামী লীগকে আলোচনায় রাখাই দলটিকে বাঁচিয়ে রাখছে: নুর ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেফতার ঢাকায় ডেঙ্গু: আক্রান্ত দেড় লাখের বেশি, হাসপাতালে ৬ হাজার হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,৪৪৪ শেখ হাসিনার নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস পাওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঠাকুরপাড়া হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। এ সময় উফেজা বেগম ও ফরিদা বেগম মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। বাসটি ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। এ সময় বাসের হেলপার মহিউদ্দিনকে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৩:১০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬