ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোংরা রান্নাঘর, হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস, বড় হচ্ছে বিমানের বহর এনআইডির তথ্য বিক্রির অভিযোগ, চার পুলিশ গ্রেপ্তার টাঙ্গাইলে দুর্গাপূজার প্রস্তুতি, ১,৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার সত্য ও তথ্যনির্ভর সংবাদে গুরুত্ব দিতে হবে: টাঙ্গাইলের ডিসি কপ৩১ সামনে রেখে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা যাবে না: সুলতান সালাউদ্দিন টুকু দুর্গাপূজার ছুটি পাবেন না যারা, ১৭ অক্টোবর খোলা অফিস ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী ব্যয় বাড়ছে, আয় কমছে; সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪ শতাংশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস, বড় হচ্ছে বিমানের বহর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়িংয়ের পর এবার এয়ারবাসের উড়োজাহাজ কেনার পথে হাঁটল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন করে ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল র‍্যাডিসন ব্লুতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

বিমানের পক্ষে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

থাকছে ৪টি এ৩৫০-৯০০, ৬টি এ৩২১নিও

চুক্তির আওতায় বিমান কিনবে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ।

এর মধ্যে এ৩৫০-৯০০ উড়োজাহাজগুলো দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে এ৩২১নিও পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে।

নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হলে আন্তর্জাতিক দূরপাল্লার পাশাপাশি আঞ্চলিক রুটেও যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বোয়িং-এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজই থাকবে

নতুন এয়ারবাস যুক্ত হলে বিমানের বহরে বড় ধরনের পরিবর্তন আসবে। বর্তমানে সংস্থাটির জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি।

এয়ারবাসের নতুন প্রজন্মের এ৩৫০-৯০০ ও এ৩২১নিও যুক্ত হওয়ার পর বিমানকে একই সঙ্গে বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ পরিচালনা করতে হবে।

দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেই এয়ারবাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

মোট ২৫ বোয়িং কেনার চুক্তিও হয়েছে

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছিল। পরে সেই পরিকল্পনায় আরও ১১টি বোয়িং যুক্ত হওয়ায় মোট ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস, বড় হচ্ছে বিমানের বহর

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬