ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোংরা রান্নাঘর, হীরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস, বড় হচ্ছে বিমানের বহর এনআইডির তথ্য বিক্রির অভিযোগ, চার পুলিশ গ্রেপ্তার টাঙ্গাইলে দুর্গাপূজার প্রস্তুতি, ১,৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার সত্য ও তথ্যনির্ভর সংবাদে গুরুত্ব দিতে হবে: টাঙ্গাইলের ডিসি কপ৩১ সামনে রেখে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা যাবে না: সুলতান সালাউদ্দিন টুকু দুর্গাপূজার ছুটি পাবেন না যারা, ১৭ অক্টোবর খোলা অফিস ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী ব্যয় বাড়ছে, আয় কমছে; সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪ শতাংশ

ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু; হাসপাতালে ১,৮৬০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। একদিনেই আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

একদিনে সবচেয়ে বেশি রোগী খুলনায়

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। সেখানে নতুন করে ৩৭৬ জন চিকিৎসা নিয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৭ জন, বরিশালে ২০০, চট্টগ্রামে ২১৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২১২, ঢাকা দক্ষিণে ১৭১, ময়মনসিংহে ১১০, রাজশাহীতে ১৭৬, রংপুরে ৩৮ এবং সিলেটে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আট মৃত্যু ছড়িয়ে পড়ল কয়েক বিভাগে

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) মারা গেছেন আরও দুজন।

এ ছাড়া রাজশাহী বিভাগে দুজন, সিলেট বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

ঢাকায় মৃতের সংখ্যা ১২৯

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১২৯ জন। খুলনা বিভাগে ৫৭, ময়মনসিংহে ২৩, বরিশালে ২৫, চট্টগ্রামে ২৫, রাজশাহীতে ২১, রংপুরে ৬ এবং সিলেটে ৩ জনের মৃত্যু হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু; হাসপাতালে ১,৮৬০

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬