ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডির তথ্য বিক্রির অভিযোগ, চার পুলিশ গ্রেপ্তার টাঙ্গাইলে দুর্গাপূজার প্রস্তুতি, ১,৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার সত্য ও তথ্যনির্ভর সংবাদে গুরুত্ব দিতে হবে: টাঙ্গাইলের ডিসি কপ৩১ সামনে রেখে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা যাবে না: সুলতান সালাউদ্দিন টুকু দুর্গাপূজার ছুটি পাবেন না যারা, ১৭ অক্টোবর খোলা অফিস ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী ব্যয় বাড়ছে, আয় কমছে; সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪ শতাংশ লক্ষ্মীপুরে মাদকসহ ‘ভুয়া সাংবাদিক’ রাজু গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক মানুষের হাতে নতুন পোশাক

টাঙ্গাইলে দুর্গাপূজার প্রস্তুতি, ১,৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলার ১ হাজার ৩৫৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) সকালে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে দুর্গাপূজার আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ এবং পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় অংশ নিয়ে নিজেদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয় তুলে ধরেন।

তাদের উত্থাপিত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পুলিশ।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি বলেন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

সভায় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজুয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আদিবসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে দুর্গাপূজার প্রস্তুতি, ১,৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬