ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সত্য ও তথ্যনির্ভর সংবাদে গুরুত্ব দিতে হবে: টাঙ্গাইলের ডিসি কপ৩১ সামনে রেখে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা যাবে না: সুলতান সালাউদ্দিন টুকু দুর্গাপূজার ছুটি পাবেন না যারা, ১৭ অক্টোবর খোলা অফিস ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী ব্যয় বাড়ছে, আয় কমছে; সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪ শতাংশ লক্ষ্মীপুরে মাদকসহ ‘ভুয়া সাংবাদিক’ রাজু গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক মানুষের হাতে নতুন পোশাক বিচ্ছিন্ন ঘটনা থেকে রাজনৈতিক বয়ান, আলোচনায় জামায়াত ডেঙ্গুর দাপট থামছেই না, ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু; হাসপাতালে ১,৮৬০

ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক মানুষের হাতে নতুন পোশাক

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শারদীয় দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক।

বুধবার (৭ অক্টোবর) ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও এলাকার শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ইস্কন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও মন্দিরসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভক্তি নিতাই স্বামী মহারাজ, সহসভাপতি ভক্তি বিনয় স্বামী মহারাজ, কমিউনিকেশনস বিভাগের চেয়ারম্যান হৃষিকেশ গৌরাঙ্গ দাস, সহসভাপতি ও অধ্যক্ষ পুষ্প শিলা শ্যামদাস ব্রহ্মচারী এবং বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোরঞ্জন সিংহ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাফরুল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ধর্মীয় উৎসব শুধু পূজা-অর্চনা কিংবা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। উৎসবের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং অসহায়দের পাশে দাঁড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ।

তাদের ভাষ্য, অর্থনৈতিক সংকটের কারণে অনেক মানুষ উৎসবের সময় নতুন পোশাক কিনতে পারেন না। তাদের মুখে হাসি ফোটানো এবং উৎসবের আনন্দে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই উৎসবের আনন্দ আরও অর্থবহ হয়ে ওঠে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার চর্চা সমাজে সম্প্রীতি আরও দৃঢ় করবে।

এ সময় ইস্কন বাংলাদেশের পক্ষ থেকে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করার আশ্বাসও দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক মানুষের হাতে নতুন পোশাক

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬