ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে দুর্গাপূজার প্রস্তুতি, ১,৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার সত্য ও তথ্যনির্ভর সংবাদে গুরুত্ব দিতে হবে: টাঙ্গাইলের ডিসি কপ৩১ সামনে রেখে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন শেষ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা যাবে না: সুলতান সালাউদ্দিন টুকু দুর্গাপূজার ছুটি পাবেন না যারা, ১৭ অক্টোবর খোলা অফিস ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী ব্যয় বাড়ছে, আয় কমছে; সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ৮.৩৪ শতাংশ লক্ষ্মীপুরে মাদকসহ ‘ভুয়া সাংবাদিক’ রাজু গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে দুই শতাধিক মানুষের হাতে নতুন পোশাক বিচ্ছিন্ন ঘটনা থেকে রাজনৈতিক বয়ান, আলোচনায় জামায়াত

ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা যাবে না: সুলতান সালাউদ্দিন টুকু

মোঃ মশিউর রহমান
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, সবাই এক ও ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করার মতো কোনো শক্তি থাকবে না।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সাভারের বিভিন্ন পূজামণ্ডপের আইনশৃঙ্খলা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করেই দেশ গড়তে হবে। দেশকে বুকে ধারণ করে দেশপ্রেমকে শক্তি হিসেবে নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সবার। তাই দেশের নিরাপত্তা, নাগরিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দায়িত্বও সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই সম্প্রীতি নষ্ট করতে কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজা উদযাপন কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মণ্ডপগুলোতে মনিটরিং টিম গঠন করা হবে। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থাও থাকবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সরকার সার্বিক প্রস্তুতি নিয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসিটিভির আওতায় আনা হবে।

মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তার মতে, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।

কিশোর অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, কিশোরদের অপরাধের দিকে ঠেলে দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের মাদক, অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে এখনই কার্যকর ভূমিকা নিতে হবে।

দুর্গাপূজার সময় স্বাস্থ্যঝুঁকি কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর জোর দেন।

তিনি বলেন, কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে নজর রাখতে হবে। যার যার জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও কমবে।

সভায় ঢাকা জেলা প্রশাসক মিজ্‌ ফরিদা খানমের সভাপতিত্বে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আশুলিয়া থানা পূজা উদযাপন কমিটির সভাপতি আশীষ কুমার নাগ, সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার এবং সাভার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বরুণ ভৌমিক নয়নসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করা যাবে না: সুলতান সালাউদ্দিন টুকু

সংবাদ প্রকাশের সময় : ০৯:২১:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬