ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ: মাহদী আমিন শুধু আওয়ামী লীগ নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও ঐক্যের ডাক নাহিদের এইচএসসির পুনর্নিরীক্ষণে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন মার্কিন নিলামে বিক্রি, বাংলাদেশে এসে আইনি জটিলতায় রুশ তেলবাহী ট্যাংকার টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি, মৌসুমের শুরুতেই লোকসানের শঙ্কা ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ডা. জুবাইদা রহমানের বিদেশ যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার

আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক শেষে বক্তব্য; জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলেও মন্তব্য

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে মাহদী আমিন বলেন, জাতীয় স্বার্থ ও দেশের মানুষের স্বার্থে রাজনৈতিক ঐক্যের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পলাতক স্বৈরাচারের পতিত শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মাহদী আমিন বলেন, পতিত স্বৈরাচারের সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে গণতন্ত্রকামী এবং ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক শক্তি একসঙ্গে রয়েছে।

তিনি আরও বলেন, মতপথ, আদর্শ ও দর্শনের ভিন্নতা থাকলেও ফ্যাসিবাদবিরোধী অবস্থানের প্রশ্নে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ—এ বার্তাই বৈঠকের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চায় সরকার।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে বিএনপি যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ: মাহদী আমিন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬