সংবাদ শিরোনাম ::
জুলাই হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
জুলাই আন্দোলনে শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।
এর আগে, গত বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় নিহত শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সোমবার আদালতে জামিন আবেদন করা হলে শুনানি শেষে তা নাকচ করে দেওয়া হয়।






















