ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধানখেতের ভেতর দেড় কিলোমিটার দৌড়, শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ীর

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের হাত থেকে বাঁচতে সড়ক ছেড়ে ধানখেতে ঢুকে পড়েছিলেন আমিরুল ইসলাম। প্রায় দেড় কিলোমিটার ধানখেতের ভেতর দিয়ে দৌড়েও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ধাওয়া করে তাকে আটক করেছে পাবনা সদর থানার ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক আমিরুল ওই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কাচিপাড়া এলাকায় অভিযান চালাচ্ছিল সদর থানার সিআরটি। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিরুল দৌড়ে পালানোর চেষ্টা করেন।

প্রথমে সড়ক ধরে দৌড়ালেও একপর্যায়ে তিনি ধানখেতের ভেতরে ঢুকে পড়েন। পিছু নেয় পুলিশ সদস্যরাও।

পুলিশের ধাওয়া এড়াতে প্রায় দেড় কিলোমিটার ধানখেতের ভেতর দিয়ে দৌড়ান আমিরুল। তবে শেষ পর্যন্ত পুলিশ সদস্যদের হাত থেকে রেহাই পাননি তিনি।

ধানখেতের মধ্যেই তাকে ধরে ফেলেন সিআরটি সদস্যরা। পরে তাকে পাবনা সদর থানায় নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা সদর থানার এএসআই গোলাম মোস্তফা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়েই ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধানখেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলেও প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করা হয়েছে।

তিনি জানান, আমিরুলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধানখেতের ভেতর দেড় কিলোমিটার দৌড়, শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ীর

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬